সংবাদ

‘আদর্শ ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে সিসিককে গড়তে চাই’

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:৪০ পিএম

‘আদর্শ ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে সিসিককে গড়তে চাই’
সিলেট সিটি করপোরেশন কর্মচারী সংসদের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি : সংবাদ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গুরুত্বের দিক থেকে ঢাকা ও চট্টগ্রামের পরেই সিলেটের অবস্থান হলেও সেই তুলনায় এই প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বাড়েনি। এর মধ্যেও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় নগরবাসীকে নিয়মিত সেবা দেওয়া হচ্ছে। সবার সম্মিলিত সহযোগিতায় সিসিককে একটি আদর্শ ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রোববার (১৭ মে) দুপুরে নগরের সারদা স্মৃতি ভবনে আয়োজিত সিসিক কর্মচারী সংসদের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘২০০২ সালে সিলেট পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হলেও গত ২৪ বছরে এখানে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। নিয়োগ প্রক্রিয়াসহ বিভিন্ন ক্ষেত্রেও স্বচ্ছতার অভাব ছিল। আমি এখানে কোনো ব্যক্তিগত সুবিধা নিতে বা কারও অন্যায় আবদার রক্ষা করতে আসিনি। সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি কার্যকর প্রতিষ্ঠান গড়াই আমার লক্ষ্য।’

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নাগরিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের ন্যায্য দাবি ও কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে একই সঙ্গে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে আরও আন্তরিক হতে হবে।

কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকী বাবলুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা।

সভায় অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, সিসিকের সাংগঠনিক কাঠামো অনুমোদন, পদোন্নতি ও কর্মচারীদের কল্যাণে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এসব দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে প্রশাসক বলেন, কর্মীদের দাবিগুলো যৌক্তিক এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

‘আদর্শ ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে সিসিককে গড়তে চাই’

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত