সংবাদ

ডুয়েটে ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র ক্যাম্পাস, আহত ২০

 জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:৫৩ পিএম

ডুয়েটে ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র ক্যাম্পাস, আহত ২০
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি : সংবাদ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) সকাল থেকে দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় শিক্ষার্থীদের ইটের আঘাতে গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে ডুয়েটের অভ্যন্তরীণ জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীদের একটি অংশ। রোববার সকালে নতুন উপাচার্যের যোগদানের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে সংঘর্ষের সূত্রপাত হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরহাদ হোসেন জানান, আহত অবস্থায় অন্তত আটজন শিক্ষার্থী ও ছয়জন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সদর মেট্রো থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের ইটপাটকেলের আঘাতে আমি নিজে এবং আরও চার পুলিশ সদস্য আহত হয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে।’

উত্তপ্ত পরিস্থিতির কারণে নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। পরে তিনি গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান করে তার যোগদানপত্রে স্বাক্ষর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মো. সাজ্জাত হোসেন।

এদিকে সংঘর্ষের ঘটনা নিয়ে ছাত্রসংগঠনগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। ছাত্রশিবিরের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানানো হয়েছে।

অন্যদিকে ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ডুয়েট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৮৬৬ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এই বড় প্রকল্পকে কেন্দ্র করেও বিভিন্ন মহলের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে উত্তেজনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

ডুয়েটে ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র ক্যাম্পাস, আহত ২০

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত