সংবাদ

বদলগাছীতে বোরো সংগ্রহ শুরু

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৯:০৬ পিএম

বদলগাছীতে বোরো সংগ্রহ শুরু
নওগাঁর বদলগাছী উপজেলা খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। ছবি : সংবাদ

নওগাঁর বদলগাছীতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ মে) বিকেলে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, ‘বদলগাছীর ধান ও চাল সংগ্রহ কার্যক্রম এখানেই সম্পন্ন করতে হবে। কৃষকের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।’

এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, বদলগাছী সড়ককে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করার প্রস্তাব ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। যানবাহনের চাপ বিবেচনায় এখানে দুই লেনের পরিবর্তে আঞ্চলিক মহাসড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া বদলগাছী খাদ্য গুদাম সম্প্রসারণ এবং একটি সরকারি অটোমেটিক রাইস মিল স্থাপনের আশ্বাস দেন তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে সংসদ সদস্য জানান, উপজেলার কৃষকদের ধান, গম ও সরিষা মাড়াইয়ের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে খাস জমি নির্ধারণের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু ও স্থানীয় মিলমালিকেরা। আলোচনা শেষে প্রধান অতিথি ফিতা কেটে ধান-চাল সংগ্রহের আনুষ্ঠানিক সূচনা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

বদলগাছীতে বোরো সংগ্রহ শুরু

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত