পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে দীর্ঘ এই ছুটির কারণে বিচারিক কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হতে পারে, তা পুষিয়ে নিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ছুটির ক্ষতি কাটিয়ে উঠতে আসন্ন ঈদের আগের সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শনি ও রোববার দেশের সব অধস্তন আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই
তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধান
বিচারপতির আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আসন্ন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে
দেশের সকল অধস্তন আদালত
ও ট্রাইব্যুনাল আগামী ২৫ মে সোমবার
হতে ৩১ মে রবিবার
পর্যন্ত বন্ধ থাকবে।”
সাধারণত
উৎসবের ছুটিতে আদালতের দীর্ঘ বিরতি বিচারপ্রার্থীদের জন্য চিন্তার কারণ
হয়ে দাঁড়ায়। বিশেষ করে জামিন শুনানি
ও জরুরি আইনি কার্যক্রম থমকে
যাওয়ার আশঙ্কা থাকে। এই বিষয়টি মাথায়
রেখে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি
লাঘবের লক্ষ্যে ছুটির রুটিনে এই পরিবর্তন আনা
হয়েছে।
বিজ্ঞপ্তিতে
এই বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে,
অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলো “আগামী ২৩
মে শনিবার ও ২৪ মে
রবিবার খোলা থাকবে।”
সুপ্রিম
কোর্টের এই সিদ্ধান্তের ফলে
টানা সাত দিনের ছুটির
আগে বিচারক ও আইনজীবীরা দুই
দিন বাড়তি সময় পাবেন মামলা
নিষ্পত্তির জন্য। ইতোমধ্যে এই আদেশ কার্যকর
করার লক্ষ্যে এবং প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়,
সকল জেলা ও দায়রা
জজ, মহানগর দায়রা জজ এবং চিফ
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে বিজ্ঞপ্তির
অনুলিপি পাঠানো হয়েছে।

রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন