সংবাদ

মহেশপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৯:২৩ পিএম

মহেশপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ক্যাম্পপাড়া এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শামীমা আক্তার (৩২) নামের ওই গৃহবধূর মরদেহ তার শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।

নিহত শামীমা সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আব্দুল কাদেরের মেয়ে। তার স্বামী শাহনেওয়াজ কবির একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন। স্বামীর চাকরির সুবাদে তারা দীর্ঘদিন ধরে মহেশপুরের ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। শামীমা দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শামীমার স্বামী কর্মস্থলে ছিলেন। বিকেলের দিকে বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। ডাকাডাকি করে কোনো সাড়া না মেলায় তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে শামীমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

গৃহবধূর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

মহেশপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ক্যাম্পপাড়া এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শামীমা আক্তার (৩২) নামের ওই গৃহবধূর মরদেহ তার শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।

নিহত শামীমা সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আব্দুল কাদেরের মেয়ে। তার স্বামী শাহনেওয়াজ কবির একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন। স্বামীর চাকরির সুবাদে তারা দীর্ঘদিন ধরে মহেশপুরের ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। শামীমা দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শামীমার স্বামী কর্মস্থলে ছিলেন। বিকেলের দিকে বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। ডাকাডাকি করে কোনো সাড়া না মেলায় তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে শামীমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

গৃহবধূর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত