সংবাদ

সুনামগঞ্জে ১৯ মে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:৪৯ পিএম

সুনামগঞ্জে ১৯ মে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। ছবি : সংবাদ

সুনামগঞ্জে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন। রোববার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত সারা দেশে একযোগে ‘ভূমিসেবা মেলা’ অনুষ্ঠিত হবে। ১৯ মে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে এই মেলার শুভ উদ্বোধন করবেন। মেলার তিন দিন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সব উপজেলা ভূমি অফিসে নাগরিকেরা সরাসরি বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

মেলায় যেসব সেবা পাওয়া যাবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো-অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান এবং অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফাইড কপির আবেদন গ্রহণ। এ ছাড়া সেবাগ্রহীতারা মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর পাওয়ার সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকেরা ভূমি কার্যালয়গুলোতে হয়রানি বন্ধ এবং ‘ভূমিখেকোদের’ হাত থেকে সরকারি জমি ও খাল উদ্ধারের দাবি জানান। এর জবাবে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, শহরের অবৈধভাবে দখল হওয়া সরকারি খাল ও ভূমি উদ্ধারে জেলা প্রশাসন তৎপর রয়েছে। তিনি দ্রুত এসব খাল খননের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, সিভিল সার্জন চিকিৎসক জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

সংশ্লিষ্ট সব নাগরিককে মেলায় অংশ নিয়ে উল্লিখিত সেবাগুলো গ্রহণ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

সুনামগঞ্জে ১৯ মে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত