সংবাদ

লৌহজংয়ে মাদকবিরোধী মানববন্ধন ও সভা

প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৫:৩৬ পিএম

লৌহজংয়ে মাদকবিরোধী মানববন্ধন ও সভা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিক্ষার্থীদের মাদকবিরোধী মানববন্ধন। ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার মাওয়া-বালিগাঁও সড়কে এই মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। সভায় বক্তারা তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে অভিভাবক ও শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান ও লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) মো. নাদিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক গোপালচন্দ্র পাল। সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

লৌহজংয়ে মাদকবিরোধী মানববন্ধন ও সভা

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার মাওয়া-বালিগাঁও সড়কে এই মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। সভায় বক্তারা তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে অভিভাবক ও শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান ও লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) মো. নাদিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক গোপালচন্দ্র পাল। সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত