সংবাদ

নির্বিঘ্ন ঈদযাত্রার প্রস্তুতি: চল‌বে ডিএমপির বিশেষ অভিযান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:৩৩ পিএম

নির্বিঘ্ন ঈদযাত্রার প্রস্তুতি: চল‌বে ডিএমপির বিশেষ অভিযান

আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরীর সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। সভায় ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
​সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ শহর ও রাষ্ট্রকে সুন্দর রাখার ওপর জোর দিয়ে বলেন, "রাষ্ট্র ও শহর আমাদের সবার। এই শহর ও রাষ্ট্রকে সুন্দর ও সচল রাখতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
ঈদকে কেন্দ্র করে অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, "চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।"
​একই সাথে নৌপথ ও সড়কপথের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের সতর্ক করে ডিএমপি কমিশনার বলেন, "নৌপথে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না।"
ঈদের এই সময়ে দুর্ভোগ এড়াতে সড়ক খোঁড়াখুঁড়ি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারের সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য দায়িত্ব পালনের অনুরোধ জানান ডিএমপি কমিশনার।
​সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পবিত্র ঈদুল আজহার সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।
সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন, বিজিএমইএ, বিকেএমইএ এবং সড়ক ও নৌপরিবহন মালিক-শ্রমিক নেতাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

নির্বিঘ্ন ঈদযাত্রার প্রস্তুতি: চল‌বে ডিএমপির বিশেষ অভিযান

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত