সংবাদ

দেবহাটায় বিদ্যুৎ ও ডাকাতি নিয়ে তোলপাড়

প্রতিনিধি, দেবহাটা (সাতক্ষীরা)
প্রতিনিধি, দেবহাটা (সাতক্ষীরা)
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৫৮ পিএম

দেবহাটায় বিদ্যুৎ ও ডাকাতি নিয়ে তোলপাড়

সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক, চোরাচালান, ঘনঘন লোডশেডিং এবং মাছের ঘেরে ডাকাতির ঘটনায় উত্তাপ ছড়িয়েছে। সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় বক্তারা জনজীবনের এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম প্রমুখ।

সভায় অনিয়ন্ত্রিত লোডশেডিং নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করা হয়। বক্তারা জানান, দিনের বেলা নানা অজুহাতে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে এবং সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত লোডশেডিং চলায় এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এ সময় ইউএনও পল্লী বিদ্যুতের এজিএমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সীমান্তবর্তী নদী পার হয়ে মাদক, চোরাচালানি পণ্য ও চিংড়ির রেণু আসার ফলে অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে সভায় জানানো হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া পারুলিয়া বিলের মাছের ঘেরগুলোতে দেশীয় অস্ত্র নিয়ে রাতে মাছ লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ঘের মালিকেরা। ডাকাতি রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর দাবি জানিয়ে বক্তারা বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে মৎস্য খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

উন্নয়নমূলক কাজে মান বজায় রাখা, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং সব ধরনের অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এদিকে জনস্বার্থে পারুলিয়া গবাদিপশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ছায়া দিতে অস্থায়ী শেড নির্মাণ করার আশ্বাস দেন ইউএনও মিলন সাহা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

দেবহাটায় বিদ্যুৎ ও ডাকাতি নিয়ে তোলপাড়

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত