সংবাদ

মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:৩২ এএম

মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
মহেশপুর থানা। ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাহাবুল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার বজরাপুর গ্রামের চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুল উপজেলার মাইলবাড়িয়া গ্রামের আলী বক্সের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাবুল সকালে মোটরসাইকেলে করে ঝিনাইদহ আদালতের উদ্দেশে রওনা হন। পথে হঠাৎ অসুস্থ বোধ করলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান এবং রাস্তার পাশের খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাহাবুল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার বজরাপুর গ্রামের চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুল উপজেলার মাইলবাড়িয়া গ্রামের আলী বক্সের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাবুল সকালে মোটরসাইকেলে করে ঝিনাইদহ আদালতের উদ্দেশে রওনা হন। পথে হঠাৎ অসুস্থ বোধ করলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান এবং রাস্তার পাশের খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত