সংবাদ

জমি বিবাদে খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৫৩ পিএম

জমি বিবাদে খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড
ছবি : সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ট্রলিচালক ওয়াসিম বেপারীকে (২৬) কুপিয়ে হত্যার দায়ে আরিফ হোসেন বেপারী (৪৩) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৮ মে) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. কামাল হোসাইন এই রায় দেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আরিফ মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামের তৈয়ব আলী বেপারীর ছেলে। নিহত ওয়াসিম একই বাড়ির মৃত সাহেব আলী বেপারীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, জমি নিয়ে ওয়াসিমের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধ ছিল। ২০২০ সালের ২৯ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওয়াসিমকে ঘর থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ বাড়ির পাশের একটি সেচ প্রকল্পের বাঁধের ঝোপে ফেলে রাখা হয়। পরদিন সকালে স্বজনেরা তাঁর মরদেহ উদ্ধার করেন।

এই ঘটনায় ৩০ জুন নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে মতলব উত্তর থানায় হত্যা মামলা করেন। ২০২১ সালের ৩১ মে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন জানান, মামলা চলাকালে আদালত ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে আদালত আজ এই রায় দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আসামিদের খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আরিফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

জমি বিবাদে খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত