সংবাদ

নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:২৫ পিএম

নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
ছবি : সংবাদ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলে ও দুটি ইঞ্জিনচালিত নৌকা অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (১৮ মে) দুপুরে নাফ নদীর নাজিরপাড়া সংলগ্ন এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

অপহৃত জেলেরা হলেন-টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মো. মনির আহমেদ (৪৫), মো. ইয়াছিন (১৮), আব্দুল মালেক (৫০) ও মো. জামাল হোসেন (৪০)। নৌকা দুটির মালিক আবছার ও নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ জেলেদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ছয়টার দিকে দুটি নৌকা নিয়ে ওই ৪ জেলে নাফ নদীতে মাছ ধরতে যান। দুপুর ১২টার দিকে মাছ ধরা অবস্থায় স্পিডবোটে করে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা এসে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে মিয়ানমারের অভ্যন্তরে খায়ুনখালী খালের দিকে নিয়ে যাওয়া হয়।

টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, ‘আমার এলাকার ৪ জন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। এ খবর ছড়িয়ে পড়ার পর জেলেদের পরিবারে চরম উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।’

স্থানীয় জেলেরা জানান, সীমান্তের কাছাকাছি এলাকায় মাছ ধরতে গিয়ে এমন অপহরণের ঘটনা এখন প্রায়ই ঘটছে। এতে সাধারণ জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং জীবিকা নির্বাহ অনিশ্চিত হয়ে পড়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিজিবি বা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত