সংবাদ

জনবান্ধব ভূমি সেবায় তারাগঞ্জে মেলা শুরু

প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:০৮ পিএম

জনবান্ধব ভূমি সেবায় তারাগঞ্জে মেলা শুরু
ভূমি মেলার উদ্বোধন। ছবি : সংবাদ

রংপুরের তারাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘ভূমি সেবা মেলা’ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলা শুরু হয়।

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হোসনা, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ‘জনবান্ধব ও স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা’ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মেলায় আসা নাগরিকদের ই-নামজারি, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ সরাসরি প্রদান করা হচ্ছে। আগামী ২১ মে পর্যন্ত এই মেলা চলবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

জনবান্ধব ভূমি সেবায় তারাগঞ্জে মেলা শুরু

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘ভূমি সেবা মেলা’ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলা শুরু হয়।

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হোসনা, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ‘জনবান্ধব ও স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা’ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মেলায় আসা নাগরিকদের ই-নামজারি, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ সরাসরি প্রদান করা হচ্ছে। আগামী ২১ মে পর্যন্ত এই মেলা চলবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত