সংবাদ

মালিঝি নদীতে প্রাণ গেল ৫ বছরের শিশুর

প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০৫:৫৪ পিএম

মালিঝি নদীতে প্রাণ গেল ৫ বছরের শিশুর
মরিয়ম (৫)।

ময়মনসিংহের ফুলপুরে মালিঝি নদীতে পড়ে নিখোঁজ হওয়া মরিয়ম (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মরিয়ম ওই গ্রামের হারেজ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৩ জুন) বিকেলে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মালিঝি নদীর পাড়ে খেলছিল মরিয়ম। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে তলিয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও গতকাল তার কোনো সন্ধান পাননি। আজ সকালে নদীতে ওই শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

ফুলপুর থানার পুলিশ জানিয়েছে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মালিঝি নদীতে প্রাণ গেল ৫ বছরের শিশুর

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

ময়মনসিংহের ফুলপুরে মালিঝি নদীতে পড়ে নিখোঁজ হওয়া মরিয়ম (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মরিয়ম ওই গ্রামের হারেজ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৩ জুন) বিকেলে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মালিঝি নদীর পাড়ে খেলছিল মরিয়ম। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে তলিয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও গতকাল তার কোনো সন্ধান পাননি। আজ সকালে নদীতে ওই শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

ফুলপুর থানার পুলিশ জানিয়েছে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত