ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২১-এ।
মৃত শিশুটির নাম তানহা। সে জেলার বোয়ালমারী উপজেলার হাসানদিয়া গ্রামের দ্বীন ইসলামের মেয়ে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গে আক্রান্ত ১৭৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের অধিকাংশই শিশু।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, সর্দি, কাশি, অতিরিক্ত জ্বর ও শরীরে লালচে ভাব দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জেলার হাসপাতালগুলোতে হামজনিত রোগের চিকিৎসায় পর্যাপ্তসংখ্যক চিকিৎসক ও নার্স নিয়োজিত রয়েছেন।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন