সংবাদ

​দ্বিতীয়বার মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০৪:৫০ পিএম

​দ্বিতীয়বার মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী

​আবারও মাতৃত্বের স্বাদ পেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। এবার এক কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। আজ শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে ভক্ত ও অনুরাগীদের এই সুখবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

​ফেসবুক পোস্টে বুবলী লেখেন:

​"আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।"

​পোস্টটি শেয়ার করার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। মন্তব্যর ঘরে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের সহকর্মীরা বুবলী ও তার নবজাতক কন্যাকে ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছেন।

​এর আগে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর ‘শেহজাদ খান বীর’ নামে একটি পুত্রসন্তান রয়েছে। এবার বাবা সুপার স্টার শাকিব খানের নামের সঙ্গে মিলিয়ে কন্যা সন্তানের নাম রেখেছেন শারলিন খান। দ্বিতীয় সন্তান আগমনের এই খুশির সংবাদে বুবলীর পরিবারে এখন বইছে আনন্দের বন্যা।  

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

​দ্বিতীয়বার মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

​আবারও মাতৃত্বের স্বাদ পেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। এবার এক কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। আজ শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে ভক্ত ও অনুরাগীদের এই সুখবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

​ফেসবুক পোস্টে বুবলী লেখেন:

​"আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।"

​পোস্টটি শেয়ার করার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। মন্তব্যর ঘরে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের সহকর্মীরা বুবলী ও তার নবজাতক কন্যাকে ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছেন।

​এর আগে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর ‘শেহজাদ খান বীর’ নামে একটি পুত্রসন্তান রয়েছে। এবার বাবা সুপার স্টার শাকিব খানের নামের সঙ্গে মিলিয়ে কন্যা সন্তানের নাম রেখেছেন শারলিন খান। দ্বিতীয় সন্তান আগমনের এই খুশির সংবাদে বুবলীর পরিবারে এখন বইছে আনন্দের বন্যা।  

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত