সংবাদ

হামে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০৫:৩০ পিএম

হামে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১
ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪১১ জন শিশু। 

শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যেসব শিশু মারা গেছে, তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৪৩ জন শিশু। আর হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৮ জন। সব মিলিয়ে গত একদিনে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪১১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।

এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫১৯ জনের।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক (উপসর্গযুক্ত) হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০৩ জনের দেহে।

এ পর্যন্ত মোট ৬২ হাজার ২৩৭ জন হাম বা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজার ১৫৪ জন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

হামে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪১১ জন শিশু। 

শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যেসব শিশু মারা গেছে, তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৪৩ জন শিশু। আর হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৮ জন। সব মিলিয়ে গত একদিনে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪১১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।

এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫১৯ জনের।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক (উপসর্গযুক্ত) হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০৩ জনের দেহে।

এ পর্যন্ত মোট ৬২ হাজার ২৩৭ জন হাম বা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজার ১৫৪ জন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত