সংবাদ

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০২:২৪ পিএম

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭
ত্রিমুখী সংঘর্ষের পর দুমড়েমুচড়ে যাওয়া যাত্রীবাহী বাস। ছবি : সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। রোববার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বকচর কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বকচর এলাকায় মহাসড়কের পাশে ১টি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় রংপুরমুখী ‘শাহ আলী পরিবহন’-এর একটি যাত্রীবাহী এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটি মহাসড়কের ওপর আড়াআড়িভাবে আটকে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা অপর একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক দুটির চালকসহ অন্তত ৭ জন আহত হন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, "দুর্ঘটনার ধরন বেশ ভয়াবহ হলেও ভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত