সংবাদ

‘কৌশলে’ স্পিকারের আসনে থেকেও প্রশ্ন করে নিলেন কায়সার কামাল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৭:৫১ পিএম

‘কৌশলে’ স্পিকারের আসনে থেকেও প্রশ্ন করে নিলেন কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিন প্রশ্নোত্তর পর্ব চলছিল। সোমবার (৮ জুন) বিকেলে সংসদের বৈঠকে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ কামরুল হাসান একটি সম্পূরক প্রশ্ন করার সুযোগ পান। 

প্রশ্নে বিরোধী দল জামায়াতে ইসলামীর এই এমপি বিদেশে মৃত্যুবরণ করা বাংলাদেশী শ্রমিকদের লাশ ফেরত আনা এবং বিদেশে নির্যাতনের শিকার প্রবাসী বাংলাদেশীদের বিষয়ে সরকারের করণীয় সম্পর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কাছে জানতে চান। নিজ সংসদীয় আসনের দুই ভুক্তভোগীর কথাও সংসদে তুলে ধরেন এমপি কামরুল হাসান। তিনি জানান, তার এলাকার একজন কম্বোডিয়ায় পঙ্গুত্ব বরণ করে ছয় মাস ধরে হাসপাতালে পরে আছেন। আরেকজন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত্যু বরণ করেছেন।

জামায়াতের এই এমপি অভিযোগ করে বলেন, হাসপাতাল থেকে একজনকে ফিরিয়ে আনা এবং মৃত্যুবরণকারী অপরজনের লাশ দেশে আনার বিষয়ে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা হলেও এখনো কোন প্রতিকার হয়নি।

প্রতিমন্ত্রী নুরুল হককে ফ্লোর দেওয়ার আগে স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল ফুলবাড়িয়ার এমপি কামরুল হাসানকে ধন্যবাদ জানান।

পরপরই এমপিকে দ্বিতীয়বার ধন্যবাদ জানিয়ে কায়সার কামল বলেন, “আমি আপনাকে (এমপি কামরুল) দ্বিতীয়বার ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, যে আমি যে কোয়েশ্চনটা (প্রশ্ন) করতে পারতাম না। আপনি মাননীয় প্রতিমন্ত্রী (নুরুল হক) অবহিত আছেন। আমার কনস্টিটিউয়েন্সির (সংসদীয় আসন বা নির্বাচনী এলাকা) একজনের লাশও সৌদি আরবে কয়েক মাস যাবৎ। আমি আপনাকে বলেছিলম। ওই (এমপির প্রশ্নের) উত্তর দিলে আমিও ইনডাইরেক্টলি পেয়ে যাবে। প্লিজ, থ্যাংক ইউ। মাননীয় প্রতিমন্ত্রী।”

এরপর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক প্রথমে ডেপুটি স্পিকার কায়সার কামালের ইঙ্গিত করা প্রশ্নের উত্তরে বলেন, “মাননীয় স্পিকার (কায়সার কামাল) আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ।”

কায়সার কামালের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, “আপনার আবেদনটি ইতোমধ্যেই অর্থ ছাড় করে সেটা প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হয়ত আপনাকে আপডেট (পরবর্তি তথ্য জানানো) করা হয় নাই।” এরপর প্রতিমন্ত্রী এমপি কামরুল হাসানের প্রশ্নের জবাব দেন।

সংসদে এমপিদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পবে বিভিন্ন আসনের সংসদ সদস্যরা তাদের সমস্যা এবং জিজ্ঞাসাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে উপস্থাপন করেন। সংসদে ওই মন্ত্রী উপস্থিত না থাকলে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী এসব প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।

সংবিধান অনুযায়ি, স্পিকার এবং ডেপুটি স্পিকারকে অবশ্যই একই সংসদের এমপি হতে হবে। তবে স্পিকারের আসনে থেকে বৈঠকে সভাপতিত্ব করার সময় তারা প্রশ্ন করার সুযোগ পান না। তবে যখন স্পিকার সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ফ্লোরে বসা অবস্থায় প্রশ্ন করতে পারেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

‘কৌশলে’ স্পিকারের আসনে থেকেও প্রশ্ন করে নিলেন কায়সার কামাল

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত