সংবাদ

একদিনে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৩:৫০ পিএম

একদিনে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম এবং এর উপসর্গ (সন্দেহজনক হাম) নিয়ে আরও ৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯২ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে ল্যাব টেস্টে নিশ্চিত হামরোগী হিসেবে শনাক্ত হয়েছে আরও ৯৩ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ বা সন্দেহজনক হামে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১ জন শিশু। অর্থাৎ, একদিনেই এই রোগে মোট ৮ জন প্রাণ হারিয়েছে।

গত ১৫ মার্চ থেকে আজ ৮ জুন পর্যন্ত দেশের হাম পরিস্থিতির একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে:

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত হামরোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৭৭৯ জন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

একদিনে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম এবং এর উপসর্গ (সন্দেহজনক হাম) নিয়ে আরও ৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯২ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে ল্যাব টেস্টে নিশ্চিত হামরোগী হিসেবে শনাক্ত হয়েছে আরও ৯৩ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ বা সন্দেহজনক হামে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১ জন শিশু। অর্থাৎ, একদিনেই এই রোগে মোট ৮ জন প্রাণ হারিয়েছে।

গত ১৫ মার্চ থেকে আজ ৮ জুন পর্যন্ত দেশের হাম পরিস্থিতির একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে:

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত হামরোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৭৭৯ জন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত