সংবাদ

ভালো ক্রিকেট খেলে সিরিজ জিততে হবে: মিরাজ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ জুন ২০২৬, ১০:০১ পিএম

ভালো ক্রিকেট খেলে সিরিজ জিততে হবে: মিরাজ

১৫ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। শেষবার ২০১০ সালের পর এখন বাংলাদেশ দলের অবস্থান অনেক ভালো। এই সিরিজেও টাইগারদের ভাবনায় সিরিজ জয়, এমনটাই জানিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে মিরাজ বলেন, ‘চেষ্টা করবো সর্বোচ্চ ভালো ক্রিকেট খেলতে। আমি অনেক আত্মবিশ্বাসী (দল নিয়ে), সবাই ভালো ফর্মে আছে এবং ব্যাটার-বোলাররা খুব ভালো টাচে আছে, ডিপিএলেও খুব ভালো খেলেছে সবাই। আমাদের জন্য এটা একটা বিরাট সুযোগ.....যেহেতু অস্ট্রেলিয়া আমাদের সঙ্গে অনেক বছর পরে সিরিজ খেলছে, আর আমাদের যেহেতু ঘরের মাঠ সুযোগটা আমরা নিতে পারলে খুবই ভালো হবে।’

নিজেদের জায়গা থেকে সেরা পারফর্ম করেই জিততে চান টাইগার অধিনায়ক, ‘ দুজন অভিজ্ঞ ক্রিকেটার না আসার বিষয়টা কাল নিশ্চিত হয়েছি। তবুও আমরা দল হিসেবে চিন্তা করছি। ওরা যে দলটা এসেছে, অবশ্যই ওরা অনেক ভালো এবং অনেক শক্তিশালী। আমরা আমাদের ভূমিকা পালনের চেষ্টা করবো। ওদেরকে নিয়ে বেশি চিন্তা না করে আমাদের জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করবো।’

সিরিজে নিজেদের পরিকল্পনার কথা জানাতে গিয়ে মিরাজ বলেন, ‘আমাদের একটাই প্ল্যান, ভালো ক্রিকেট খেলতে হবে, ম্যাচ জিততে হবে।’

মিরপুরের উইকেট রনিয়ে মিরাজ বলেন, ‘শেষ ২-৩টা সিরিজ আমরা দেখেছি। আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো আছে। আমরা চেষ্টা করবো ভালো উইকেটে খেলার জন্য। কারণ ভালো উইকেটে যদি আমরা ম্যাচ জিততে পারি, বোলাররা ভালো বোলিং করে, ব্যাটাররা রান করতে পারে, দিনশেষে আমাদের আত্মবিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের সামনে টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্টের আগে যদি আমরা ভালো উইকেটে খেলে আত্মবিশ্বাস অর্জন করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক উপকার হবে।’

উইকেট নিয়ে মিরাজ বলেন, ‘যেহেতু আমরা এই কন্ডিশনে খেলে অভ্যস্ত এবং আমরা জানি এই উইকেটটা সম্পর্কে এবং আমরা যদি আমাদের বেস্টটা দিতে পারি, বোলাররা যেভাবে বোলিং করছে লাস্ট ২-৩টা সিরিজ এবং ব্যাটাররাও রান করছে, আমার কাছে মনে হয় যে দুই কম্বিনেশন যদি ভালো থাকে অবশ্যই আমরা রেজাল্ট আনতে পারবো।’

অস্ট্রেলিয়া সিরিজের আগে শেষ মুহূর্তে পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন শন টেইট। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘তিনি শেষ মুহূর্তে বলেছেন। ক্রিকেট বোর্ড তার সঙ্গে আলোচনা করেছে। আমার কাছে মনে হয়, লোকাল যে কোচগুলো আছে তাদের জন্য একটা বিরাট সুযোগ। আমার কাছে মনে হয় লোকাল যারাই আছেন, তারাও অনেক যোগ্যতাসম্পন্ন এবং তারা যদি সুযোগটা নিতে পারেন, তাদের জন্য অনেক ভালো হবে।’

অনেক বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। তাকে নিয়ে মিরাজ বলেন, ‘মোসাদ্দেক ঘরোয়া ক্রিকেটে অনেক বছর ধরে পারফর্ম করছে। খুব ভালো খেলছে, ভালো শেইপে আছে। এটাই সঠিক সময়। যে জায়গায় তাকে নেয়া হয়েছে, যদি ভালো করতে পারে দলের জন্য ভালো হবে।’

মোসাদ্দেকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মিরাজ বলেন, ‘আমি ও মোসাদ্দেক জাতীয় দলে একসঙ্গে অনেক দিন খেলেছি। ২০১৯ বিশ্বকাপেও আমরা একসঙ্গে খেলেছি। এটা ভিন্ন কিছু না। সে তার রোল প্লে করবে, আমি আমারটা। সে ব্যাটিং অলরাউন্ডার, আমি বোলিং অলরাউন্ডার। দুজনের ভূমিকা ভিন্ন। সে পারফর্ম করলে আমার এবং দলেরই সহায়তা হবে। দিনশেষে আমরা দলকে কোথায় নেয়া যায়, এটাই চিন্তা করি।’

এদিকে মোসাদ্দেকের মতো বোলিং অপশন পেলে অন্য বোলারদের ওপর চাপ কমবে বলেই আশাবাদ অধিনায়কের, ‘এমন অপশন থাকলে দলেরই ভালো। বাড়তি বোলার থাকলে আত্মবিশ্বাসও বেশি থাকে। একজন বোলারের খারাপ দিন যেতে পারে। একজন ব্যাকআপ থাকলে ব্যালেন্স ভালো থাকে। সে ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো বোলিং করেছে। সে পরীক্ষিত। ভালো করলে অধিনায়ক হিসেবেও তাকে নিয়ে আমার আত্মবিশ্বাস থাকবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

ভালো ক্রিকেট খেলে সিরিজ জিততে হবে: মিরাজ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত