সংবাদ

চোটের ধাক্কায় আর্জেন্টিনার পর ব্রাজিল! পরিবর্ত ঘোষণা আনচেলোত্তির

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ জুন ২০২৬, ১০:০৫ পিএম

চোটের ধাক্কায় আর্জেন্টিনার পর ব্রাজিল! পরিবর্ত ঘোষণা আনচেলোত্তির

বিশ্বকাপের আগে পর পর ধাক্কা খেল আর্জেন্টিনা ও ব্রাজিল। ২৪ ঘণ্টা আগেই চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার বালের্দি। এ বার ব্রাজিল দলের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন রাইট ব্যাক ওয়েসলি। ব্রাজিল ফুটবল সংস্থা জানিয়েছে, তিনি আর বিশ্বকাপে খেলতে পারবেন না। ব্রাজিল ফুটবল সংস্থা একটি বিবৃতিতে বলেছে, ‘ওয়েসলির বদলে এডেরসনকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। রাইট ব্যাকের বদলে এক মিডফিল্ডারকে দলে নিয়েছেন কার্লো আনচেলোত্তি। ওয়েসলিকে ব্রাজিলের প্রথম একাদশে রাখার পরিকল্পনা ছিল আনচেলোত্তির। ফলে তাকে পরিকল্পনায় বদল করতে হবে।

গত শনিবার ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে ব্রাজিল। ব্রুনো গিমারায়েস এবং এনদ্রিকের গোলে জিতেছে তারা। মিশরের একমাত্র গোল মোস্তাফা জিকোর। তবে ম্যাচের ১৫ মিনিটেই ধাক্কা খায় ব্রাজিল। চোট পান রাইট-ব্যাক ওয়েসলি। রোমার ফুটবলার ব্রাজিলের প্রথম পছন্দের রাইট-ব্যাক।

পরীক্ষার পর চিকিসকেরা জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে খেলতে পারবেন না ওয়েসলি।

আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ২০ জুন হাইতি ও ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলবে তারা। শেষ বার ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ২৪ বছরের খরা কাটিয়ে এ বার ট্রফি জেতার লক্ষ্যে নামবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নেরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

চোটের ধাক্কায় আর্জেন্টিনার পর ব্রাজিল! পরিবর্ত ঘোষণা আনচেলোত্তির

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের আগে পর পর ধাক্কা খেল আর্জেন্টিনা ও ব্রাজিল। ২৪ ঘণ্টা আগেই চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার বালের্দি। এ বার ব্রাজিল দলের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন রাইট ব্যাক ওয়েসলি। ব্রাজিল ফুটবল সংস্থা জানিয়েছে, তিনি আর বিশ্বকাপে খেলতে পারবেন না। ব্রাজিল ফুটবল সংস্থা একটি বিবৃতিতে বলেছে, ‘ওয়েসলির বদলে এডেরসনকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। রাইট ব্যাকের বদলে এক মিডফিল্ডারকে দলে নিয়েছেন কার্লো আনচেলোত্তি। ওয়েসলিকে ব্রাজিলের প্রথম একাদশে রাখার পরিকল্পনা ছিল আনচেলোত্তির। ফলে তাকে পরিকল্পনায় বদল করতে হবে।

গত শনিবার ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে ব্রাজিল। ব্রুনো গিমারায়েস এবং এনদ্রিকের গোলে জিতেছে তারা। মিশরের একমাত্র গোল মোস্তাফা জিকোর। তবে ম্যাচের ১৫ মিনিটেই ধাক্কা খায় ব্রাজিল। চোট পান রাইট-ব্যাক ওয়েসলি। রোমার ফুটবলার ব্রাজিলের প্রথম পছন্দের রাইট-ব্যাক।

পরীক্ষার পর চিকিসকেরা জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে খেলতে পারবেন না ওয়েসলি।

আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ২০ জুন হাইতি ও ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলবে তারা। শেষ বার ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ২৪ বছরের খরা কাটিয়ে এ বার ট্রফি জেতার লক্ষ্যে নামবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নেরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত