বাংলাদেশ থেকে আগামী বছরের মধ্যে জনশক্তি রপ্তানি এক লাখে উন্নীত করার বিষয়ে রাশিয়ার সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বাংলাদেশের এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে দ্রুত কাজ শুরু করার সম্মতি জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৯
জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়
জানায়, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মী রাশিয়ায় কর্মরত আছেন। এই সংখ্যা আগামী
বছরের মধ্যে এক লাখে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হলে রাশিয়ান কর্তৃপক্ষ তাতে সম্মতি
প্রকাশ করে। উভয় পক্ষই খুব শিগগিরই এই বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে
আশা করা হচ্ছে।
রাশিয়ান ফেডারেশনের
পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মস্কো সফর করেন। এই প্রতিনিধিদলে
আরও অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফরকালে
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের
রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা
এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তৃত
ও ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠক শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বাংলাদেশ
প্রতিনিধিদলের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন, যেখানে অনানুষ্ঠানিক পরিবেশে ভবিষ্যৎ
সহযোগিতার নানা দিক নিয়ে মতবিনিময় হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো
জানাচ্ছে, গত সাত বছরের মধ্যে এই প্রথম বাংলাদেশ থেকে এত উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলকে
দ্বিপাক্ষিক আলোচনার জন্য রাশিয়া আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। এই সফর বাংলাদেশ-রাশিয়া
সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্ব, পারস্পরিক আস্থা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত
অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার অভিন্ন আগ্রহের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
উভয় পক্ষই আশা
প্রকাশ করেছে, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক—যা পারস্পরিক
শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে প্রতিষ্ঠিত, তা এই সফরের মাধ্যমে আগামী দিনে আরও শক্তিশালী,
গতিশীল ও ফলপ্রসূ পর্যায়ে উন্নীত হবে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন