অনার্স (স্নাতক সম্মান) পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার তথ্যটি সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৯
জুন) সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এই কথা স্পষ্ট
করেন।
শিক্ষামন্ত্রী
বলেন, "কোনো বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত সরকার নেয়নি। বরং যুগের চাহিদা অনুযায়ী
অনার্সে আরও নতুন নতুন বিষয় যুক্ত করার বিষয়ে পর্যালোচনা চলছে।"
একই সাথে মাদরাসা
শিক্ষাব্যবস্থার উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্প নিয়েও একনেক সভায় আলোচনা হয়েছে
বলে জানান তিনি।
উল্লেখ্য, শিক্ষা
মন্ত্রণালয় সম্প্রতি ২০২৭ সালের শিক্ষাবর্ষের লক্ষ্য নিয়ে নতুন শিক্ষাক্রম সংস্কার
এবং কয়েকটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানায়। এই ঘোষণার পর পরই হুট করে
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শনের
মতো মৌলিক বিষয়গুলো বাদ দেওয়া হচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন