সংবাদ

কনসার্ট ‘হারমনি: সেলিব্রেটিং দ্য ফিমেল গেজ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

কনসার্ট ‘হারমনি: সেলিব্রেটিং দ্য ফিমেল গেজ’

ভাইরালনির্ভর সংগীতের এই সময়ে মৌলিক ও মানসম্পন্ন গানের চর্চাকে সামনে আনতে কাজ করছে ‘দ্য সংরাইটার্স কালেক্টিভ’। নিজেদের গান নিজেরাই লেখেন ও পরিবেশন করেন এমন শিল্পীদের নিয়ে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মের উদ্যোগে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী শিল্পীদের নিয়ে বিশেষ কনসার্ট ‘হারমনি: সেলিব্রেটিং দ্য ফিমেল গেজ’। আজ রাজধানীর বনানীর বাটারনট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

আয়োজনে অংশ নিচ্ছেন সাম্প্রতিক সময়ে টিএসসিতে গান গেয়ে আলোচনায় আসা তরুণ সংগীতশিল্পী ইলা লালালালা এবং শানিলা ইসলাম। এছাড়া কবিতা পাঠ করবেন সাইয়েদা নীলিমা দোলা। অনুষ্ঠানের প্রধান পারফর্মার হিসেবে থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান। দ্য সংরাইটার্স কালেক্টিভের উদ্যোক্তা ও সংগীতশিল্পী সাদী মোহাম্মদ শাহনেওয়াজ জানান, শিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, তাদের মৌলিক গান শ্রোতাদের সামনে তুলে ধরা এবং সৃজনশীল কাজের মূল্যায়ন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি বলেন, “ভাইরাল যুগে ভালো কাজের মূল্যায়ন কম হয়—এমন অভিযোগ থেকেই আমরা এই প্ল্যাটফর্ম তৈরি করেছি। যারা গান লেখেন ও গাইতে ভালোবাসেন, তাদের জন্য একটি সহায়ক পরিবেশ গড়ে তুলতে চাই। নারী শিল্পীদের সৃজনশীল শক্তিকে উদযাপন করতেই দ্বিতীয় আয়োজনটি এভাবে সাজানো হয়েছে।” গত ফেব্রুয়ারিতে সংরাইটার কালেক্টিভের প্রথম কনসার্ট অনুষ্ঠিত হয়। ধারাবাহিকতার অংশ হিসেবে এবার নারী শিল্পীদের প্রাধান্য দিয়ে আয়োজন করা হচ্ছে দ্বিতীয় আসর।

সাদী জানান, ইতোমধ্যে প্রায় ২০ জন শিল্পী এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। নতুন কেউ যুক্ত হতে চাইলে সংগঠনের ফেসবুক পেজে নিজের লেখা গান ও প্রয়োজনীয় তথ্য পাঠাতে পারবেন। আজ এই কনসার্টে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। দর্শকরা অনুষ্ঠানস্থল থেকেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

কনসার্ট ‘হারমনি: সেলিব্রেটিং দ্য ফিমেল গেজ’

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত