সংবাদ

বিশ্বকাপ উদ্বোধনীতে মঞ্চ মাতালেন বাংলাদেশি সঞ্জয়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৫১ এএম

বিশ্বকাপ উদ্বোধনীতে মঞ্চ মাতালেন বাংলাদেশি সঞ্জয়

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে বসেছিল তারকাদের এক অভূতপূর্ব মেলা। প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাগতিক দেশ হওয়ার এই মাহেন্দ্রক্ষণকে কেন্দ্র করে পুরো টরন্টো শহর যেন মেতে উঠেছিল এক অন্যরকম উৎসবের আমেজে।

১২ জুন কানাডার এই ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশন করেন বিখ্যাত শিল্পী অ্যালানিস মরিসেট, জেসি রেইয়েজ এবং মাইকেল বুবে। তবে এই আয়োজনে বিশ্বজনীন ও বহুসাংস্কৃতিক আবহ তৈরি করে বাড়তি মাত্রা যোগ করেছিলেন নোরা ফাতেহি, উইলিয়াম প্রিন্স, ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা, ফরাসি গায়ক ভেজেদ্রীয়ম এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। হাই-ভোল্টেজ এই পারফরম্যান্সের সুবাদে গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে ছিল দারুণ উত্তেজনা।

​জমকালো এই অনুষ্ঠানের শুরুতেই কানাডার আদিবাসী জনগোষ্ঠী এবং তাদের ঐতিহ্যের প্রতি এক আবেগপূর্ণ ও শক্তিশালী শ্রদ্ধা নিবেদন করা হয়। মনোমুগ্ধকর আলোকসজ্জা ও আধুনিক ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে কানাডার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের এক প্রতীকী যাত্রা ফুটিয়ে তোলা হয়, যা দর্শকদের দারুণভাবে মোহিত করেছে।

একই সময়ে টরন্টোর রাস্তায় প্রথমবার নিজেদের মাটিতে বিশ্বকাপের ম্যাচ উদযাপনে হাজার হাজার ফুটবল সমর্থক নেমে আসেন। কানাডার পতাকায় মোড়ানো রাজপথে তৈরি হয় এক অবিশ্বাস্য পরিবেশ। এই উৎসবে কানাডার প্রথাগত লাল জার্সির পাশাপাশি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটির প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনার নীল জার্সির উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দুই দেশের সমর্থকদের এই মেলবন্ধন স্টেডিয়ামের বাইরের পরিবেশকে আরও প্রাণবন্ত ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ করে তোলে।

​এর আগে গত ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী স্টেডিয়ামে শাকিরা এবং ল্যাটিন সঙ্গীতের অনবদ্য মূর্ছনায় এবারের বিশ্বকাপের মূল পর্দা উঠেছিল। এই পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে চতুর্থবারের মতো গেয়ে এক অনন্য ইতিহাস গড়লেন শাকিরা।

উদ্বোধনী মঞ্চে শাকিরার সাথে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ গেয়ে শোনান নাইজেরিয়ান তারকা বার্না বয়। তারকাবহুল মেক্সিকোর সেই অনুষ্ঠানে আরও পারফর্ম করেছিলেন বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন এবং লিলা ডাউনস।

এছাড়া গ্র্যামিজয়ী গায়ক আলেহান্দ্রো ফের্নান্দেজ মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করেন এবং গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে দেশটির জাতীয় সংগীত গেয়ে দর্শকদের মুগ্ধ করেন আফ্রিকান গায়িকা তাইলা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে মঞ্চ মাতালেন বাংলাদেশি সঞ্জয়

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত