সংবাদ

ব্রাজিলকে টপকে বিশ্বকাপের ‘গোলমেশিন’ এখন জার্মানি, ফিরল সেই ‘৭-১’ স্মৃতি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:২৭ এএম

ব্রাজিলকে টপকে বিশ্বকাপের ‘গোলমেশিন’ এখন জার্মানি, ফিরল সেই ‘৭-১’ স্মৃতি

একই ম্যাচে ব্রাজিলকে যেন দ্বিমুখী ধাক্কা দিল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে হিউস্টনের মাঠে ফিরে এলো সেলেসাওদের সেই দুঃসহ ‘৭-১’ স্মৃতির ছায়া, আর সেই সাথে ব্রাজিলকে টপকে বিশ্বকাপের ‘গোলমেশিন’ হিসেবে এককভাবে সিংহাসন দখল করল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

হিউস্টন স্টেডিয়ামে কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয়ে বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখল জার্মানি। এই ম্যাচে সাতটি গোল করে জার্মানি পৌঁছে গেছে সর্বকালের বিশ্বকাপ গোলদাতাদের তালিকার শীর্ষে। মোট ২৩৯টি গোল নিয়ে তারা ছাড়িয়ে গেছে ব্রাজিলের ২৩৮ গোলকে।

​জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা এদিন মাঠের লড়াইয়ে ছিল অপ্রতিরোধ্য। জার্মানির হয়ে গোল উৎসবের রাতে কাই হাভার্টজ করেছেন জোড়া গোল।

এছাড়া দলের হয়ে একটি করে গোল পেয়েছেন ফেলিক্স এনমেচা, নিকো শ্লটারবেক, জামাল মুসিয়ালা, টম বিশফ ব্রাউন এবং ডেনিজ উন্দাভ। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কুরাসাওয়ের হয়ে একমাত্র গোল করে ইতিহাসের পাতায় নাম লিখেছেন জার্ল মার্গারিথা কোমেনেনসিয়া। এই ম্যাচের আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করে ব্রাজিল তাদের শীর্ষস্থান হারানোর ঝুঁকিতে পড়েছিল।

মরক্কোর বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়র দলকে এগিয়ে দিলেও, ইসমাইল সাইবারির গোলে ১-১ সমতায় শেষ হয় ব্রাজিলের সেই ম্যাচটি। সেই সুযোগে বিশ্বকাপে এখন সর্বোচ্চ গোলদাতা হিসেবে এককভাবে রাজত্ব করছে জার্মানি।

​বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। পেলের জাদুকরী পা থেকে শুরু করে নেইমারের আধুনিক আক্রমণভাগ—দশকের পর দশক ধরে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ব্রাজিল পৌঁছেছিল ২৩৮ গোলের মাইলফলকে। তবে তাদের খুব কাছেই নিঃশ্বাস ফেলছিল জার্মানি।

২৩২ গোল নিয়ে জার্মানিই একমাত্র দেশ যারা ব্রাজিলের পাশাপাশি ২০০ গোলের কোটা অতিক্রম করেছিল। মূলত জার্মানির রক্ষণশীল অথচ কার্যকর ফুটবল দর্শন এবং টুর্নামেন্টের প্রতিটি আসরে তাদের ধারাবাহিক গভীরতা দলটিকে এই অবস্থানে নিয়ে এসেছে। গার্ড মুলার, মিরোস্লাভ ক্লোসা থেকে শুরু করে থমাস মুলারের মতো কিংবদন্তিদের নৈপুণ্যেই জার্মানি আজ এই অনন্য রেকর্ডের একক মালিক।

এই তালিকায় ১৫২ গোল নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে আর্জেন্টিনা, যারা দিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও লিওনেল মেসির মতো তারকাদের হাত ধরে তিনবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপের ‘গোলমেশিন’ এখন জার্মানি, ফিরল সেই ‘৭-১’ স্মৃতি

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত