সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও অবৈধ পথে আনা ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্টগার্ড। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা। সোমবার (১৫ জুন) কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার বড় হোগলডোরা খাল সংলগ্ন স্থানে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জব্দ করা মাদক ও ওষুধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
/

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন