সংবাদ

তিন মামলায় জামিন পেলেন মমতাজ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:১৮ পিএম

তিন মামলায় জামিন পেলেন মমতাজ

সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বর্তমান ঠিকানা এখন আদালতের বারান্দা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে একটি স্বস্তির খবর পেলেন এই তারকা। পৃথক তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন মানিকগঞ্জের সাবেক এই সংসদ সদস্য।

সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানির পর তার জামিন মঞ্জুর করে এই আদেশ দেন। মমতাজ বেগমের আইনজীবীরা গণমাধ্যমকে জামিনের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মো. সাগরকে হত্যাসহ তিনটি মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসানের বেঞ্চ এই আদেশ দেন।

তবে আরও তিন মামলায় জামিন প্রশ্নে রুল বিচারাধীন থাকায় মমতাজ আপাতত মুক্তি পাচ্ছেন না বলে তার আইনজীবী জানিয়েছেন। মমতাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহের হোসেন সাজু ও ব্যারিস্টার সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মোসাম্মদ খাইরুন নেসা।

যে তিন মামলায় মমতাজ জামিন পেয়েছেন, তার মধ্যে একটি রাজধানীর মিরপুর মডেল থানার এবং দুটি আশুলিয়া থানার মামলা। জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় গুলিতে মারা যান মো. সাগর। ওই ঘটনায় গত বছরের ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার মিরপুর মডেল থানায় একটি মামলা করেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এজাহারে ৪৯ নম্বর আসামি করা হয় মমতাজকে।

রাজনীতি আর সুরের মেলবন্ধনে মমতাজ বেগমের জীবন ছিল বর্ণিল। তবে ক্ষমতার চাকা ঘুরতেই বদলে যায় দৃশ্যপট। গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে আকস্মিকভাবে গ্রেফতার হন মমতাজ। পরে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ- আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। কিন্তু ভোটের মাঠে আর শেষ হাসি হাসা হয়নি তার। স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হয়ে সংসদ সদস্যের আসনটি হারান তিনি।

তৃণমূল থেকে উঠে এসে গান গেয়ে কোটি মানুষের মন জয় করা মমতাজ বেগম দীর্ঘদিন ধরেই রাজনীতির মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। তার আইনজীবীরা জানান, দেশের প্রচলিত আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই তারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং মহামান্য আদালত সবকিছু বিবেচনা করেই এই জামিন আদেশ দিয়েছেন। তিন মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তির পথ অনেকটাই সুগম হলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

তিন মামলায় জামিন পেলেন মমতাজ

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত