কয়েকদিন আগেও চোট পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে পুরোপুরি সুস্থ তিনি। পুরোদমে অনুশীলন শুরু করেছেন। তাকে দেখে মনে হচ্ছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। কয়েকদিন আগেও চোটে ছিলেন তিনি। ফলে কিছুটা হলেও চিন্তায় ছিলেন মেসির ভক্তরা। তাদের চিন্তা অনেকটাই কমেছে।
ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। ফলে আমেরিকায় পা দেয়ার পরে শুরুতে দলের সঙ্গে অনুশীলন
করছিলেন না তিনি। আলাদা করে অনুশীলন করছিলেন। কিন্তু কানসাস সিটি এফসির মাঠে দলের সঙ্গেই
পুরোদমে অনুশীলন করেছেন তিনি। মেসিকে দেখে মনে হয়নি, কোনো সমস্যা হচ্ছে। হাসিখুশি দেখায়
তাকে।
আর্জেন্টিনার হয়ে আইসল্যান্ডের
বিপক্ষে পরিবর্ত হিসেবে নেমেছিলেন মেসি। পেনাল্টি থেকে গোলও করেছিলেন। ম্যাচের পর মেসি
জানিয়েছিলেন, তার চোট অনেকটাই সুস্থ। কোনো সমস্যা হচ্ছে না। অনুশীলনেও সেটাই দেখা গেলো।
পুরনো ছন্দের মেসিকে দেখা গেলো।
তবে মেসি পুরো সুস্থ থাকলেও তাকে
নিয়ে কোচ স্কালোনিকে সতর্ক থাকার কথা বলেছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার জুয়ান সেবাস্তিয়ান
ভেরন। তার মতে, মেসিকে ব্যবহার করার ক্ষেত্রে বুদ্ধি কাজে লাগাতে হবে স্কালোনিকে। ভেরন
বলেন, ‘বিশ্বকাপে মেসিকে নিয়ে সতর্ক থাকতে হবে। আমার মনে হয় না প্রতি ম্যাচে শুরু থেকে
শেষ পর্যন্ত ও খেলতে পারবে।’
মেসিকে সাহায্য করার জন্য তিনজনকে
বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন ভেরন। তিনি বলেন, ‘ইউলিয়ান আলভারেজ, এঞ্জো ফের্নান্দেজ
ও লাউতারো মার্তিনেজকে বাড়তি দায়িত্ব নিতে হবে। তিনজনই ফর্মে রয়েছে। আক্রমণ ভাগে এই
তিনজনের ওপর নির্ভর করবে আর্জেন্টিনা। ওরা বাড়তি দায়িত্ব নিলে মেসির ওপর চাপ কমবে।
তাতে আর্জেন্টিনারই সুবিধা হবে।’
গতবারের বিশ্বকাপের আগেই মেসি
জানিয়েছিলেন, সেটি তার শেষ বিশ্বকাপ। তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তারপর
অবশ্য অবসর ঘোষণা করেননি তিনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলেছেন।
দেশকে আবার বিশ্বকাপে তুলেছেন। তার পরেও মেসির খেলা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত তিনি
খেলছেন। তবে এবারই শেষ।
মেসির কাছে সুযোগ রয়েছে, বিশ্বের
একমাত্র অধিনায়ক হিসেবে পর পর দু’বার চ্যাম্পিয়ন হওয়ার। বিশ্বকাপে ১৩ গোল হয়েছে মেসির।
আর চারটি গোল করলেই সবাইকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক হবেন তিনি। প্রস্তুতি
ম্যাচে গোল পেয়েছেন মেসি। ছন্দে দেখাচ্ছে তাকে।
এদিকে, চোটের কারণে লিওনার্দো
বালের্দি দলে না থাকায় তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ডিফেন্ডার মার্কোস
সেনেসিকে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
চোটের কারণে বালের্দি স্কোয়াড
থেকে ছিটকে যান, ফলে ২৬ সদস্যের চূড়ান্ত দলে সুযোগ পান সেনেসি। ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার
দীর্ঘদিন ইংলিশ ক্লাব বোর্নেমাউথে খেলেছেন, যেখানে তিনি দারুণ পারফরম্যান্স করেন।
সেনেসি এখনও পর্যন্ত আর্জেন্টিনা
জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন এবং তার পারফরম্যান্স নজর কেড়েছে।
বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে
রয়েছে আলজেরিয়া, জর্ডন ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন, কাল ভোর ৭টায় আর্জেন্টিনার প্রথম
ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে। ২২ জুন রাত ১১ অস্ট্রিয়া ও ২৮ জুন সকাল ৮টায় জর্ডনের বিপক্ষে
গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবেন মেসিরা।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন