সংবাদ

নেটওয়ার্কের বাইরের ১০ জেলা আসছে রেলসেবায়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:১০ পিএম

নেটওয়ার্কের বাইরের ১০ জেলা আসছে রেলসেবায়
ছবি : সংগৃহীত

দেশের রেল নেটওয়ার্কের আওতায় আরও ১০ জেলাকে যুক্ত করতে কাজ শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সরাসরি নির্দেশনা দিয়েছেন। রাজধানীর পার্শ্ববর্তী ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

রেলপথমন্ত্রী জানান, শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর- এই ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার বিষয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

বর্তমানে দেশের ৪৯টি জেলা রেল নেটওয়ার্কে যুক্ত। দীর্ঘদিন ধরে সংযোগের বাইরে থাকা জেলাগুলোতে এ সুবিধা পৌঁছে দিতে এখনই কাজ শুরু করেছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগে রেলমন্ত্রী, প্রতিমন্ত্রী ও খাত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেখ রবিউল আলম জানান, ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ নির্মাণে চীন ও কোরিয়াসহ কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ হবে।

পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু নির্মাণের বিষয়টিও সরকারের পর্যালোচনা স্তরে রয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

দেশের রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণে আগেও বহুবার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এবার সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সংযোগের বাইরে থাকা জেলাগুলোর মানুষ দীর্ঘদিন ধরে রেলসেবার অপেক্ষায় রয়েছেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হবে বলে মনে করছেন স্থানীয়রা। তবে কাজ কত দ্রুত এগোয় এবং সময়মতো প্রকল্প বাস্তবায়িত হয়, সেদিকেই এখন নজর থাকবে সবার।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নেটওয়ার্কের বাইরের ১০ জেলা আসছে রেলসেবায়

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত