‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে এখন উৎসবের আমেজ এবং চলছে ব্যাপক প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আজ মৌলভীবাজার জেলা সফর করবেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরবর্তীতে তিনি স্থানীয় দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক এবং সিলেট-মৌলভীবাজার সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। প্রধানমন্ত্রী যে পথ দিয়ে যাতায়াত করবেন, সেসব রাস্তা মেরামত ও চারপাশ পরিচ্ছন্ন করা হচ্ছে।
জেলা সার্কিট হাউজ ধুয়েমুছে পরিষ্কার করা হয়েছে। এছাড়া জেলা শহর ও শ্রীমঙ্গল শহরকে ফুটপাত দখলমুক্ত করে পরিচ্ছন্ন রূপ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সমাবেশস্থল হিসেবে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার করে আকর্ষণীয় মঞ্চ তৈরির কাজ চলছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের আগমন উপলক্ষে স্থানীয় বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন