বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে একটি জরাজীর্ণ ব্রিজের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন লোহালিয়া ও সিংহেরকাঠী গ্রামের বাসিন্দারা। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে নড়বড়ে হয়ে থাকা এই ব্রিজটি দিয়ে প্রতিদিন কয়েক শ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, লোহালিয়া ও সিংহেরকাঠী গ্রামের সংযোগ রক্ষাকারী এই ব্রিজটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অন্তত ৫০০ মানুষ যাতায়াত করেন। মীরগঞ্জ, বাবুগঞ্জ উপজেলা সদর ও বরিশাল শহরে যাওয়ার জন্য এটিই তাদের প্রধান পথ। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকি জেনেও নড়বড়ে এই ব্রিজটি ব্যবহার করতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম বলেন, ব্রিজটি পুনর্নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন