সংবাদ

রাজবাড়ীতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:৪৭ পিএম

রাজবাড়ীতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
গ্রেপ্তার হওয়া শিশু ধর্ষণের চেষ্টা মামলার আসামি। ছবি : সংবাদ

রাজবাড়ী সদর উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. ওয়াহিদুজ্জামান (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) উপজেলার বাগমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওয়াহিদুজ্জামান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সিংগারডাক গ্রামের মৃত আজিজ চৌধুরীর ছেলে। তিনি রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষ্মীপুর তালতলা এলাকায় তার শ্বশুরবাড়িতে থাকতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন খানের নেতৃত্বে পুলিশের একটি দল বাগমারা এলাকায় অভিযান চালায়। অভিযানে শিশু ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ওয়াহিদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে শুক্রবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

রাজবাড়ীতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

রাজবাড়ী সদর উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. ওয়াহিদুজ্জামান (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) উপজেলার বাগমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওয়াহিদুজ্জামান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সিংগারডাক গ্রামের মৃত আজিজ চৌধুরীর ছেলে। তিনি রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষ্মীপুর তালতলা এলাকায় তার শ্বশুরবাড়িতে থাকতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন খানের নেতৃত্বে পুলিশের একটি দল বাগমারা এলাকায় অভিযান চালায়। অভিযানে শিশু ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ওয়াহিদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে শুক্রবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত