সংবাদ

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:২২ এএম

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

​দেশের আটটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়েছে।

​শনিবার (২০ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

​আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের মোট ৮টি জেলার ওপর দিয়ে এই ঝড়-বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলাগুলো হলো, খুলনা, ​বরিশাল, ​পটুয়াখালী, ​নোয়াখালী, ​কুমিল্লা, ​চট্টগ্রাম, ​কক্সবাজার ও ​সিলেট।

​পূর্বাভাসে বলা হয়েছে, উল্লিখিত জেলাগুলোর ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নদীবন্দরের সতর্কবার্তার পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে, বৃষ্টি ও ঝড়ের এই পরিস্থিতি আগামী কয়েক দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত