কক্সবাজার বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকা যাওয়ার সময় ৯ হাজার ৮২৫টি ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। রোববার (২১ জুন) নভোএয়ারের একটি ফ্লাইটে ওঠার আগে তার ব্যাগ তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক নারীর নাম জেসমিন আক্তার। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামে।
বিমানবন্দর সূত্র জানায়, আজ সকালে নভোএয়ারের ঢাকা-গামী ফ্লাইটের (ভিকিউ-৯২২) যাত্রী হিসেবে বোর্ডিং পাস সংগ্রহ করেন জেসমিন আক্তার। এরপর তিনি হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের জন্য যান। স্ক্যানিংয়ের সময় তার ল্যাপটপ ব্যাগটি সন্দেহজনক মনে হলে সেটি তল্লাশি করেন নিরাপত্তারক্ষীরা।
তল্লাশির একপর্যায়ে ব্যাগটির দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা পাওয়া যায়। পরে সেখান থেকে মোট ৯,৮২৫টি ইয়াবা গণনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাসহ আটক নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করার প্রক্রিয়া চলছে।
/

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন