ঋণনির্ভরতা কমিয়ে সরকার অর্থের বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক বাজেট অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চলতি অর্থবছরের
বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক নানা ধরনের অর্থনৈতিক সহায়তা কমে গেছে,
এমন একটি সময়ে আমাদের বেশ চ্যালেঞ্জিং বাজেট দিতে হয়েছে।’
বাজেট প্রণয়নের
সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বলছি না যে বাজেট একদম পারফেক্ট হয়েছে।
যেদিকেই হাত দিই, শুধু বকেয়া আর বকেয়া। এমন একটি পরিস্থিতির মধ্যে মাত্র দেড় মাসের
মাথায় আমাদের বাজেট পেশ করতে হয়েছে। অথচ একটি পূর্ণাঙ্গ বাজেটের প্রস্তুতি নিতেই অন্তত
৬ মাস সময় দরকার হয়।’
শ্রমিক ও সাধারণ
মানুষের স্বস্তির বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শ্রমিকের বেতন তো আর সরকার
দেয় না। তবে ফ্যামিলি কার্ড সঠিকভাবে বিতরণ করা হবে। এই ফ্যামিলি কার্ড সাধারণ মানুষকে
কিছুটা হলেও স্বস্তি দেবে।’
অনুষ্ঠানে সিপিডির
গবেষক, অর্থনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন