সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পোস্টারিং ও মিছিলের ঘটনায় তোলপাড়

জেলা বার্তা পরিবেশক, শরীয়তপুর
জেলা বার্তা পরিবেশক, শরীয়তপুর
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:১৪ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পোস্টারিং ও মিছিলের ঘটনায় তোলপাড়
ছবি : ভিডিও থেকে সংগৃহীত

শরীয়তপুরের সদর, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার (২০ জুন) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টারিং করা হয়েছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, দিনের আলোতেই কিছু ব্যক্তি দলবদ্ধভাবে বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনার দেয়ালে পোস্টার সাঁটাচ্ছেন। পোস্টারগুলোতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় নেতা এ কে এম এনামুল হক ও ইকবাল হোসেন অপুর ছবি ব্যবহার করা হয়েছে।

ভিডিওতে আরও দেখা যায়, পোস্টার লাগানোর সময় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। তাদের মধ্যে কয়েকজনকে মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকায় ঘুরে পোস্টারিং করতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে প্রকাশ্য দিবালোকে এমন পোস্টারিং ও স্লোগানের ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করে তদন্তের দাবি জানিয়েছেন।

শরীয়তপুরের নড়িয়া থানা ও পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানিয়েছেন, তারা ভিডিওগুলোর বিষয়ে অবগত হয়েছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২১ জুন ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পোস্টারিং ও মিছিলের ঘটনায় তোলপাড়

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত