ভোলার চরফ্যাশন উপজেলা বন অফিসের পুকুর থেকে মো. কালু (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কালু চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সৈয়দ আহাম্মদের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ভবঘুরে জীবনযাপন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮ টার দিকে বন অফিসের মসজিদসংলগ্ন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন কার্যালয়ের কর্মচারীরা। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উপকূলীয় বন বিভাগ চরফ্যাশন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সালাম হোসেন বলেন, সকালে পুকুরঘাটে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
/

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন