সংবাদ

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত দুই দেশের সরকারপ্রধান: মাহদী আমিন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:৫৯ পিএম

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত দুই দেশের সরকারপ্রধান: মাহদী আমিন

​মালয়েশিয়া থেকে বড় অঙ্কের বিনিয়োগ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি জানান, বাণিজ্য সম্প্রসারণসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৯টি বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে দুই দেশের সরকারপ্রধান একমত হয়েছেন।

​আজ সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় এক যৌথ ব্রিফিংয়ের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

​মাহদী আমিন জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার অভিবাসন ব্যয় বা খরচ কমিয়ে আনার বিষয়েও তিনি বিশেষভাবে অনুরোধ জানান।

​রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়া আন্তর্জাতিকভাবে কীভাবে আরও কার্যকর ভূমিকা ও সহায়তা রাখতে পারে, তা নিয়ে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া বৈশ্বিক শান্তি রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও দুই নেতা ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। তিনি আরো বলেন, ​"প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রথম মালয়েশিয়া সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এই ঐতিহাসিক সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।"

​সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন করে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের গতি ফিরবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত দুই দেশের সরকারপ্রধান: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

​মালয়েশিয়া থেকে বড় অঙ্কের বিনিয়োগ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি জানান, বাণিজ্য সম্প্রসারণসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৯টি বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে দুই দেশের সরকারপ্রধান একমত হয়েছেন।

​আজ সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় এক যৌথ ব্রিফিংয়ের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

​মাহদী আমিন জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার অভিবাসন ব্যয় বা খরচ কমিয়ে আনার বিষয়েও তিনি বিশেষভাবে অনুরোধ জানান।

​রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়া আন্তর্জাতিকভাবে কীভাবে আরও কার্যকর ভূমিকা ও সহায়তা রাখতে পারে, তা নিয়ে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া বৈশ্বিক শান্তি রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও দুই নেতা ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। তিনি আরো বলেন, ​"প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রথম মালয়েশিয়া সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এই ঐতিহাসিক সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।"

​সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন করে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের গতি ফিরবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত