মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২২ জুন) দুপুরে মালয়েশিয়ার রাজপ্রাসাদ 'ইস্তানা নেগারা'-তে এই উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। অন্যদিকে মালয়েশিয়ার রাজার সঙ্গে উপস্থিত ছিলেন রানি রাজা জারিথ সোফিয়া।
দ্বিপাক্ষিক এই বৈঠকে দুই দেশের শীর্ষ নেতৃবৃন্দ পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বিভিন্ন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মালয়েশিয়া সফর দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন