সংবাদ

শিল্পকলায় চলছে ‘সংগীত উৎসব ২০২৬’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:০৯ পিএম

শিল্পকলায় চলছে ‘সংগীত উৎসব ২০২৬’

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ‘সংগীত উৎসব ২০২৬’-এর প্রথম দিনের আয়োজন শেষ হয়েছে উৎসবমুখর পরিবেশে। রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বরেণ্য ও জনপ্রিয় সংগীতশিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হয়েছেন উপস্থিত দর্শক-শ্রোতারা।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ডা. জাহেদ উর রহমান এবং মনিরুজ্জামান মনির।

উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় বহুল প্রতীক্ষিত ‘সংগীত সন্ধ্যা’। দেশের গান, আধুনিক ও জনপ্রিয় সংগীতের পরিবেশনায় দর্শকদের মাতিয়ে তোলেন আগুন, ফাহমিদা নবী, মিতা খন্দকার, মনির খান, অনিমা রায়, শফি মণ্ডল ও আলিফ আলাউদ্দিনসহ আরও অনেকে।

এদিন দেশের বিভিন্ন ঘরানার সংগীতের পাশাপাশি বিদেশি শিল্পীদের অংশগ্রহণও দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। বাংলাদেশে নিযুক্ত চীন ও জাপান দূতাবাসের আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় উৎসব পায় ভিন্নমাত্রা।

সুর, সংগীত আর দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে জাতীয় নাট্যশালা মিলনায়তন। আয়োজকরা জানান, প্রথম দিনের সফল আয়োজনের পর সোমবার (২২ জুন) অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী দিনের অনুষ্ঠান।

সংগীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের প্রথম দিনটি পরিণত হয় বিশ্ব সংগীত দিবস উদযাপনের এক বর্ণিল মিলনমেলায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

শিল্পকলায় চলছে ‘সংগীত উৎসব ২০২৬’

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত