কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা রুখতেই দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আজ সোমবার (২২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন জেলায় অপতৎপরতা ও বিশৃঙ্খলা চালানোর চেষ্টা করতে পারে এমন গোয়েন্দা তথ্য রয়েছে। পরিস্থিতি বিবেচনায় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি বাড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।"
তিনি আরও স্পষ্ট করেন যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই এই সেনা মোতায়েন করা হয়েছে, অন্য কোনো কারণে নয়।
দেশে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমানে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। দেশে একটি স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।" "সভা-সমাবেশ করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার, এর মাধ্যমেই গণতন্ত্র বিকশিত হচ্ছে। তবে নিষিদ্ধ কোনো সংগঠনের নামে অপতৎপরতা বা নাশকতার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।"
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি নির্দেশনায় ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় আজ ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় সেনাসদস্য মোতায়েনের আদেশ জারি করা হয়।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন