কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর অতর্কিত হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য, একজন বেসামরিক নাগরিক এবং হামলাকারী নিজে রয়েছেন। খবর বিবিসির।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২২ জুন) স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার দিকে একটি ভবন থেকে হঠাৎ গুলি ছোড়ার শব্দ পেয়ে জরুরি নম্বরে কল করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
মন্ট্রিয়ল পুলিশ জানিয়েছে, হামলাকারী একজন পুরুষ এবং তিনি একাই এই হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই পুলিশের গুলিতে তিনি নিহত হন। এই হামলায় আরেকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিহত বেসামরিক নাগরিক স্থানীয় ইহুদি কমিউনিটির একজন সদস্য। তবে এটি কোনো জাতিগত বা ধর্মীয় বিদ্বেষমূলক হত্যাকাণ্ড কিনা, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।
এদিকে, ফরাসি ভাষার সরকারি সম্প্রচারমাধ্যম 'রেডিও কানাডা' তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, হামলাকারী ব্যক্তি নারীবিদ্বেষী অনলাইন গোষ্ঠী ‘ইনসেল’ মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারেন। তবে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি।
ভয়াবহ এই হামলার প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। ঘটনার পরপরই পুরো এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল, যা পরবর্তীতে স্থানীয় সময় বিকেল ৩টার দিকে প্রত্যাহার করে নেওয়া হয়।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন