সংবাদ

গ্রুপ সেরা হতে চেয়েছিলাম: মরক্কোর কোচ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম

গ্রুপ সেরা হতে চেয়েছিলাম: মরক্কোর কোচ

দুইবার পিছিয়ে পড়েও গতকাল হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে মরক্কো। হাইতির দুই গোলে লক্ষ্য পূরণের পথে ছুটতে পারেনি কোচ মোহামেদ ওয়াহবির দল। ম্যাচ শেষে বলেন, ‘আমরা গ্রুপ সেরা হতে চেয়েছিলাম। কিন্তু হাইতির হারানোর কিছু ছিল না এবং তারা প্রতি-আক্রমণ নির্ভর খুব ভালো একটি ম্যাচ খেলেছে।’

‘হাইতি যে আবেগ নিয়ে খেলেছে তাতে অবাক হওয়ার কিছু নেই। তারা সবসময়ই নিজেদের পুরোটা দিয়ে খেলে। আজ আরও বেশি স্বাধীনতা নিয়ে খেলেছে কারণ তারা এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে।’

গত আসরে সেমিফাইনালে খেলা মরক্কোর মাঝে শিরোপা জিতে নেয়ার সামর্থ্য দেখেন ওয়াহবি। ‘আমাদের কোনো পছন্দ নেই এবং এ নিয়ে আমাদের কিছু করারও নেই। তারা তিনটি ভিন্ন ঘরানার দল আর আমাদের তৈরি থাকতে হবে। এটা বিশ্বকাপ আর এখানে আমরা একটা বড় আকাক্সক্ষা নিয়ে এসেছি। দিন শেষে সামনে যে দলই আসবে তার বিপক্ষেই আপনার খেলতে হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

গ্রুপ সেরা হতে চেয়েছিলাম: মরক্কোর কোচ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

দুইবার পিছিয়ে পড়েও গতকাল হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে মরক্কো। হাইতির দুই গোলে লক্ষ্য পূরণের পথে ছুটতে পারেনি কোচ মোহামেদ ওয়াহবির দল। ম্যাচ শেষে বলেন, ‘আমরা গ্রুপ সেরা হতে চেয়েছিলাম। কিন্তু হাইতির হারানোর কিছু ছিল না এবং তারা প্রতি-আক্রমণ নির্ভর খুব ভালো একটি ম্যাচ খেলেছে।’

‘হাইতি যে আবেগ নিয়ে খেলেছে তাতে অবাক হওয়ার কিছু নেই। তারা সবসময়ই নিজেদের পুরোটা দিয়ে খেলে। আজ আরও বেশি স্বাধীনতা নিয়ে খেলেছে কারণ তারা এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে।’

গত আসরে সেমিফাইনালে খেলা মরক্কোর মাঝে শিরোপা জিতে নেয়ার সামর্থ্য দেখেন ওয়াহবি। ‘আমাদের কোনো পছন্দ নেই এবং এ নিয়ে আমাদের কিছু করারও নেই। তারা তিনটি ভিন্ন ঘরানার দল আর আমাদের তৈরি থাকতে হবে। এটা বিশ্বকাপ আর এখানে আমরা একটা বড় আকাক্সক্ষা নিয়ে এসেছি। দিন শেষে সামনে যে দলই আসবে তার বিপক্ষেই আপনার খেলতে হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত