ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলই একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণের চমৎকার প্রদর্শনীতে ২-১ ব্যবধানে জয়ের হাসি হেসেছে সুইজারল্যান্ড। এই গুরুত্বপূর্ণ জয়ের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২-এ পা রাখল সুইসরা।
অন্যদিকে ম্যাচে হারলেও প্রথমবারের মতো নক আউট পর্বে জায়গা করে নেওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করেছে কানাডা।
বিরতির পর খেলা মাঠে ফেরার মাত্র ৩৯ সেকেন্ডের মাথায় চমক দেখায় সুইজারল্যান্ড। ৪৬ মিনিটে জোহান মানজাম্বির নিখুঁত ক্রস থেকে বক্সের মাঝখান থেকে ডান পায়ের দারুণ শটে বল গোলের নিচের বাঁ কোণে জড়িয়ে দেন রুবিন।
প্রথম গোলে দুর্দান্ত অ্যাসিস্ট করার পর ৫৭ মিনিটে নিজেই স্কোরবোর্ডে নাম লেখান মানজাম্বি। এবার ব্রিল এমবোলের সহায়তায় সুইসদের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
দুই গোল হজম করে পিছিয়ে পড়েও দমে যায়নি স্বাগতিক কানাডা। ম্যাচের ৭৬ মিনিটে নাথান সালিবার ক্রস থেকে বক্সের মাঝখান থেকে ডান পায়ের নিখুঁত শটে কানাডার পক্ষে একমাত্র গোলটি পরিশোধ করেন প্রমিস ডেভিড।
এই গোলের পর সমতা ফেরানোর জন্য কানাডা মরিয়া চেষ্টা চালালেও শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড, তবে মাঠের লড়াই শেষে তৃপ্তির হাসি ছিল দুই দলের মুখেই।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন