ইমিরেটাস অধ্যাপক হিসেবে মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবিএম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করে তাকে নেয়া বেতন ও ভাতা ফেরত দিতে বলেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) কর্তৃপক্ষ।
গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়, যা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। ২০২৪ সালে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত এই চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন ছিলেন।
ভার্সিটি থেকে জানিয়েছেন, গত ১৩ জুন বাজেট অধিবেশন সভায় (আলোচ্যসূচি সিন্ডি-৯২ পয়েণ্ট ইমিরেটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ সংশোধন)আলোচ্যসূচির বহিঃভূত, কিন্তু কার্যবিধি লিপিবদ্ধ। ৯২তম সিন্ডিকেট সভায় সিন্ডিকেটের একজন সদস্যের প্রস্তাবের প্রেক্ষিতে ইমেরিটার্স অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ সংশ্ধোন করে পূনরায় অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ এর নিয়োগ (আজীবন) দেয়া হয়।
যা বিধি বহির্ভুত একই সিন্ডিকেট অধ্যাদেশ সংশোধন করে নিয়োগ অনুমোদন করা যায় না। বিধি বহির্ভুত বিবেচিত হওয়ায় ২০ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটে ৯২তম সভায় ডা. এবিএম আব্দুল্লাহ এর অধ্যাপক ইমেরিটাস হিসাবে নিয়োগ (আজীবন) বাতিল করা হলো।
একই সঙ্গে সিন্ডিকেটের ৯২তম সভার তারিখ থেকে অধ্যাপক ইমিরিটাস পদের বিপরীতে উত্তোলিত বেতন ভাতাদি ফেরৎ দেয়ার নির্দেশ দেয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। গত ২৪ জুন এই অফিস আদেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন