ভুরি ভুরি সুযোগ নষ্টের মহড়া শেষে অবশেষে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ডেডলক ভাঙলেন কিলিয়ান এমবাপে। মঙ্গলবার নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের নকআউট পর্বের রাউন্ড অব ৩২-এর ম্যাচে তার করা একমাত্র গোলেই সুইডেনের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে ফ্রান্স।
ম্যাচের শুরুতে সুইডেন কিছুটা ইতিবাচক ফুটবল খেলার চেষ্টা করলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ফরাসিরা। পুরো প্রথমার্ধে প্রায় ৭১ শতাংশের বেশি সময় বল নিজেদের দখলে রেখেছিল লে ব্লুজরা।
ফ্রান্সের একের পর এক আক্রমণে সুইডিশ রক্ষণভাগ কোণঠাসা হয়ে পড়লেও ফিনিশিংয়ের অভাবে বারবার গোলবঞ্চিত হতে হচ্ছিল তাদের। প্রথমার্ধে নেওয়া ১৪টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রেখেও কেবল একটিতে জালের দেখা পায় বর্তমান রানার্সআপরা।
ম্যাচের শুরু থেকেই ফরাসিদের দুর্ভাগ্য আর সুইডেনের গোলরক্ষক ইয়াকব উইডেল জেটারস্ট্রমের ভাগ্য যেন সমান্তরালে চলছিল।
খেলার ২০তম মিনিটেই কিলিয়ান এমবাপে সুইডেনের জালে বল পাঠিয়ে উল্লাসে মেতেছিলেন, তবে অফসাইডের কারণে রেফারি সেই গোলটি বাতিল করে দেন।
এরপর ফ্রান্সের তরুণ তারকা মাইকেল অলিজে বক্সের ভেতর দুর্দান্ত এক ওভারহেড কিক নেন, কিন্তু তার সেই চোখধাঁধানো শটটি পোস্টে লেগে ফিরে আসলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ফ্রান্স।
তবে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আর কোনো ভুল করেনি ফরাসিরা। ছোট কর্নার থেকে সাজানো এক আক্রমণে সুইডেনের ডিফেন্ডারকে ছিটকে ফেলে বক্সের ভেতর থেকে নিখুঁত কার্লিং শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান এমবাপে।
এই গোলের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অনন্য রেকর্ডের পাতায় নিজের নাম লিখিয়েছেন ২৭ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
সুইডেনের বিপক্ষে এই গোলের সুবাদে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন ১৭-তে গিয়ে দাঁড়িয়েছে। এর মাধ্যমে তিনি জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের ঐতিহাসিক রেকর্ড ভেঙে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। বিশ্বমঞ্চে এমবাপের সামনে এখন কেবল রয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি, যার গোলসংখ্যা ১৯।
চলতি বিশ্বকাপে এমবাপের এটি পঞ্চম গোল। এর আগে গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে দুটি করে জোড়া গোল করেছিলেন এই পিএসজি তারকা। নকআউট পর্বের প্রথম ম্যাচেই লক্ষ্যভেদ করে নিজের দুর্দান্ত ছন্দ ধরে রাখা এমবাপে এখন খুব দ্রুতই মেসির সর্বোচ্চ ১৯ গোলের রেকর্ড স্পর্শ করার দিকে নজর রাখছেন।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন