ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে নিখোঁজ হওয়া একই বিদ্যালয়ের চার ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাঁদের উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, একটি মানবপাচার চক্রের প্রলোভনের শিকার হয়ে তাঁরা বাড়ি ছেড়েছিলেন।
ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার (বালিয়াডাঙ্গী সার্কেল) স্নেহাশীষ কুমার দাস জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ নিবিড়ভাবে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাঁদের উদ্ধার করা হয়। তাঁরা সেখান থেকে গোয়াইনঘাট যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন। উদ্ধার হওয়া ছাত্রীরা এর আগে ঢাকায় অবস্থান করেছিলেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, কিশোরীদের ভারতে পাচারের উদ্দেশ্যে প্রলোভন দেখিয়ে সিলেটে নেওয়া হয়েছিল। এই পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে ওই চার ছাত্রী বাড়ি থেকে বের হয়। রাত পর্যন্ত তারা ফিরে না আসায় পরিবার ও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিখোঁজ ছাত্রীরা হলো চাড়োল ইউনিয়নের সাবাজপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ৩ শিক্ষার্থী এবং একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১ শিক্ষার্থী।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ছাত্রীদের নিরাপদে ঠাকুরগাঁওয়ে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। পাচারচক্রের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে ঘটনার গভীরে তদন্ত করছে পুলিশ।
/

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন