সংবাদ

কলেজছাত্রকে ‘কুপিয়ে হত্যা’ করল স্কুলছাত্র

প্রতিনিধি, লালমোহন (ভোলা)
প্রতিনিধি, লালমোহন (ভোলা)
প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম

কলেজছাত্রকে ‘কুপিয়ে হত্যা’ করল স্কুলছাত্র
ভোলার লালমোহনে কলেজছাত্র নয়ন হত্যার বিচারের দাবিতে থানার সামনে সহপাঠীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ। ছবি : সংবাদ

ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনার জেরে মো. ইব্রাহিম খলিল নয়ন (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোডের একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত নয়ন ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র এবং ৯ নম্বর ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী সালাউদ্দিনের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত মো. আ. আল মানিকে (১৭) গ্রেপ্তার করেছে লালমোহন থানা পুলিশ। সে লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ তার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। মানিকে লালমোহন সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্বনির্ভর অফিস সংলগ্ন মাঠের পশ্চিম পাশে নয়নের ওপর হামলা চালানো হয়। এ সময় নয়নকে বাঁচাতে গিয়ে মো. আরমান (২২) ও মো. আশরাফ (২৫) নামে আরও দুই যুবক আহত হন। স্থানীয়দের ধারণা, প্রেমঘটিত কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এদিকে নয়ন হত্যার খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা বিক্ষোভে ফেটে পড়ে। বিচারের দাবিতে লালমোহন থানার সামনের রাস্তা অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। পরে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ ঘোষ ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। 

বিকেলে লালমোহন থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

কলেজছাত্রকে ‘কুপিয়ে হত্যা’ করল স্কুলছাত্র

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত